১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ জেলায় একটি পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫ শিশুসহ মোট ৭ জন।

মাসটাঙ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রহমত উল্লাহ এএফপিকে জানান, সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে কড়া পুলিশি প্রহরায় শুরু হয়েছে চলতি বছরের পোলিও টিকাদান কর্মসূচী। শুক্রবার জেলার মেয়েদের একটি স্কুলের কাছে ছিল এই কর্মসূচী। টিকাদান চলাকালেই বোমা হামলা ঘটেছে সেখানে।

মাসটাঙ পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল ফাতাহ বলেন, “টিকাদান কর্মসূচীর স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো হয়েছিল এ হামলা। তবে তাদের কেউ নিহত বা আহত হননি। নিহত ৭ জনের মধ্যে মধ্যে ৫ জন শিশু, একজন অভিভাবক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।”

আরও পড়ুনঃ   ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, “শিশুদেরকে হামলার লক্ষ্যবস্তু বানানো চরম নিষ্ঠুরতার প্রকাশ।”

কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তান পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে কি না, তা ও জানা যায়নি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে পোলিও টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের পাহারার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা।

আরও পড়ুনঃ   হাসপাতালের গেটে সন্তান প্রসব, ৩ চিকিৎসক বরখাস্ত

দীর্ঘ কয়েক দশক ধরে সন্ত্রাসী হামলায় জর্জরিত হচ্ছে পাকিস্তান, তবে ২০২১ সালে তালেবান বাহিনী প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর হামলার হার দেশটিতে বেড়ে গেছে কয়েকগুণ।

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশ থেকে পোলিও বিলুপ্ত হয়ে গেলেও এখনও দু’টি দেশে টিকে রয়েছে শিশুদের এই ভয়াবহ রোগটি। দেশে দু’টির নাম পাকিস্তান এবং আফগানিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST