৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শান্তর পর অধিনায়ক হচ্ছেন কে, আভাস দিলেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক : ব্যাট হাতে ফর্মটা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন টাইগার এই ব্যাটার। এরপর থেকেই মূলত তার ব্যাটিং পারফরম্যান্সে ভাটা পড়তে শুরু করে।

অধিনায়ক হওয়ার পর টেস্ট ও টি-টোয়েন্টিতে তার রানের গড় কমেছে, তবে বেড়েছে ওয়ানডেতে। ব্যাট হাতে অধারাবাহিতকার পাশাপাশি ভারত সফরে ধবলধোলাই ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে কাঠগড়ায় শান্ত। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই অধিনায়কত্ব ছাড়ার মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন এই টাইগার ব্যাটার। এদিকে শান্ত সরে গেলে পরবর্তী অধিনায়কের আলোচনায় থাকবেন বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ   অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান

তবে সবচেয়ে বেশি এগিয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ (বৃহস্পতিবার) বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটি জানালেন।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।’

এর আগে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে ফারুক বলছিলেন, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’

আরও পড়ুনঃ   ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস

আরও যোগ করেন, ‘যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST