৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর গোদাগাড়ীতে আরিফুল ইসলাম নামে এক কৃষককে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও আওয়ামী নেতা তাকে ফাঁসিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার এমনটা অভিযোগ করেন।

আরিফুল গোদাগাড়ীর সাগুয়ান ঘুন্ঠিঘর এলাকার আজিজুল হকের ছেলে। সংবাদ সম্মেলনে তার পিতা আজিজুল হক, ছেলে রিয়াদ আলী, মেয়ে আরিফা সুলতানা, ভগ্নিপতি রুহুল আমিন, দুলাভাই মনিরুল ইসলাম, চাচা সাইফুল ইসলামসহ অন্যান্য স্বজন এবং স্থানীয় কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।

এ সময় আজিজুল হক বলেন, আমরা মিথ্যা মামলার শিকার হয়ে অনিরাপদ অবস্থায় রয়েছি। আমার ছেলে মো. আরিফুল ইসলামকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। গত মঙ্গলবার রাতে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। মাদক মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অথচ সে পেশায় কৃষক। কখনো কোনো মাদকের সঙ্গে সে জড়িত ছিল না।

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আজিজুল হক আরও বলেন, গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ডানহাত নিজাম উদ্দীন চক্রান্ত করে আমার ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়েছে। নিজামের বাসা মানিকচরে হলেও আমাদের এলাকায় এসে ক্ষমতার দাপট দেখাতে শুরু করে। সে একাধিক মাদক মামলার আসামি এবং গ্রেপ্তার হয়ে জেলও খাটে। তার ছেলে শাহিনও মাদক ব্যবসা করে। সেও জেল খেটেছে।

আজিজুল হকের দাবি, এলাকার মসজিদ কমিটিতে নিজাম জোর করে সভাপতি হন। তিনি কমিটিতে সভাপতি হিসেবে ঢোকার পর মসজিদের একটি গাছের পাতা একটি ছাগলে খেয়ে ফেলে। এটা নিয়ে এলাকায় দ্বন্দ হয়। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় দুপক্ষের মারামারিতে রুহুল আমিন নামে একজন নিহত হন। তিনিও মাদক ব্যবসায়ী এবং নিজামের আত্মীয়। এ ঘটনায় থানায় তারা একটি মামলা করে।

আরও পড়ুনঃ   মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগির, মিরপুর-১০ চালুতে বেশ দেরি

আজিজুল বলেন, হত্যা মামলায় আমাদের আসামি করে। আমাদের ধরে নিয়ে যায়। আমরা পরে আদালত থেকে জামিনে বেরিয়ে আসি। কিন্তু এতে তাদের রাগ আরও বেড়ে যায়। পরে আমাদের আবার জেল খাটানোর জন্য মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়েছে। আমার ছেলে আটক হয়ে জেলে আছে। আমরা ছেলের মুক্তি ও ন্যায়বিচার কামনা করছি। এ সময় অভিযুক্ত নিজামের বিচার দাবি করেন আজিজুল।

এ ব্যাপারে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, অভিযোগ সঠিক নয়। আমি ওসবের সঙ্গে জড়িত নই। তারাই হত্যা মামলার আসামি। মাদকের সাথেও আমি জড়িত নই। এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি বলেন, অন্য সংস্থা তাকে আটক করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST