৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশবাসীকে আরেকবার উৎসবের উপলক্ষ্য এনে দিতে চান সানজিদারা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে উদযাপনের আবদার জানিয়ে ২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফাইনালের আগমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ফুটবলার সানজিদা আক্তার। মুহূর্তেই সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৯ বছরের শিরোপার অপেক্ষা ফুরিয়ে সেবার নারী ফুটবলারদের হাত ধরে সাফ শিরোপা জেতে বাংলাদেশও। ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় সাবিনা-সানজিদাদের।

২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েদের বিজয়োল্লাসের পর এবার সেই একই ভেন্যুতে একই প্রতিপক্ষের সঙ্গে শিরোপা ধরে রাখার মিশন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ঐতিহাসিক ১১ডিসেম্বর তানোর দিবস পালন

আরেকবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আগের বারের সাফজয়ী দলের অন্যতম সদস্য সানজিদা।

ছাদখোলা বাসে উদযাপনের সেই স্মৃতি নিয়ে লিখেছেন, ২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিল, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে বলেন, আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্ঠা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ্য এনে দিতে চান বাংলার মেয়েরা। তিনি লিখেছেন, দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১০

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১১

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৩

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৬

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৭

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৯

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

২০

Design & Developed by: BD IT HOST