২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

অনলাইন ডেস্ক : বিগত কয়েকবছরে দর্শকমহলে ভিন্নরকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি। ২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে।

প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।

প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটেছে।

তাই সকলেই ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ দেখার আগ্রহ জানিয়েছেন। বিগত দুই বছরেও একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকেও এই ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ   মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট আলিয়ার

পাশা, হাবু, শুভ, কাবিলাদের আবারও ব্যাচেলরদের গল্প বলতে দেখা যাবে কি না, ভক্তরা সেই প্রশ্ন তুলেছেন। অবশেষে দর্শকদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তবে সবকিছুই এখন পর্যন্ত পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হলে নির্মাতা জানান- হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।

আরও পড়ুনঃ   ‘আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, নিবিড় পর্যবেক্ষণে আছি’

অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

তবে অমি এতটুকু নিশ্চিত করলেন, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST