২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে

অনলাইন ডেস্ক : শ্রমিক দ্বন্দ্বের জেরে টানা ২৯ ঘণ্টা ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, গতকাল রাজশাহীর তিনজন চালককে চাঁপাইয়ে মারধর করা হয়েছে। তারদের মধ্যে হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হয়। তাদের আছে মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাফুফে সভাপতি মনোনয়নে নাটকীয়তা

তিনি আরও বলেন, আমরা গতকাল সোমবার সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সমস্যার সমাধানের লক্ষ্যে সাড়া দেয়নি। উল্টো আমাদের রাজশাহীর তিনজন বাস চালককে মারপিট করেছে চাঁপাই শ্রমিক ইউনিয়নের লোকজন।

রাজিব হোসেন নামের এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। আবার গাড়ি পুরো ভর্তি না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়ছে না। বাসের চেয়ে বেশি সময় লাগছে।

আরও পড়ুনঃ   প্রথম সপ্তাহেই জমজমাট ইসলামী বইমেলা

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকিটমাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে টিকিটমাস্টার নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাং লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, সমস্যা সমাধানের জন্য মিটিং করছি। এখন কোনো কথা বলা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST