২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটের নতুন ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার : অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক আজ সোমবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী -এর কাছে যোগদানপত্র দাখিল করেন।

গত ২৭ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক -কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ছাড়াও জেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। তাঁর যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন, ক্লাব, সোসাইটি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তিনি সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে পালাক্রমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহবান জানান। তিনি বলেন, আমাদের সকলের চেষ্টা হবে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমন্ডলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা বললো আন্তঃশিক্ষা বোর্ড

উল্লেখ্য রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৯৯ সালে প্রভাষক পদে যোগদান করেন। এরপরে তিনি পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। অত্র বিশ^বিদ্যালয়ে তিনি ডীন, বিভিন্ন বিভাগের প্রধান, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন), শিক্ষক সমিতির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শৃঙ্খলা কমিটি, অর্থ কমিটি, সিলেকশন কমিটি, ট্রাস্টি বোর্ড অব ওয়েলফেয়ার ফান্ড সহ বিভিন্ন কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ফেলো। এছাড়াও তিনি IEEE এর জেষ্ঠ সদস্য, IEEE এর জার্নালের সম্পাদক এবং সাবেক সদস্য OSA। এছাড়া তিনি তাঁর গবেষণা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রমের স্বীকৃতিস¦রুপ বেশ কয়েকটি সম্মানসূচক পুরস্কার লাভ করেন। তিনি ২০১৯ সালে ইউনাইটেড গ্রুপ পেপার পুরস্কার লাভ করেন। IEEE H10 HTC থেকে ২০১৯ সালে Coauthor হিসেবে শ্রেষ্ঠ পেপার পুরস্কার লাভ করেন। তিনি ২০১২ সালে ইতালির TWAS, Trieste থেকে মর্যাদাপূর্ণ তরুণ বিজ্ঞানী হিসেবে খেতাব লাভ করেন। তিনি ২০০৭ ও ২০১০ সালে ডক্টোরাল ও মাস্টার্স উভয় কোর্স চলাকালীন সময়ে গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি সম্মানসূচক পুরস্কার পান। তিনি ২০০৮ সালে IEEE Region 10 থেকে IEEE ফটোনিক্স সোসাইটি এর স্নাতক ছাত্র ফেলোশিপ পুরস্কার এবং একই বছর জাপানের মারুবুন ফাউন্ডেশন পুরস্কার পান। তিনি অনেক আন্তর্জাতিক জার্নালের রিভিউয়ার হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুনঃ   ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ১৯৭৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে কালীগঞ্জ রথীন্দ্রনাথ ইন্সটিটিউট থেকে এসএসসি এবং ১৯৯১ সালে বগুড়ার সরকারী আজিজুল হক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ২০০৭ সালে জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে, আগে নামালে ব্যবস্থা

রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

১০

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

১১

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

১২

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

১৩

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

১৪

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

১৫

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

১৬

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

১৭

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১৮

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১৯

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST