২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৮অক্টোবর) বেলা ১১ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও আওয়ামী সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। নারকীয় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে নতুন সরকারকে ।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতির সাথে শুভেচ্ছা ও বিনিময় সভা

এসময় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদ বলেন, ১৫ বছরে ঘটে যাওয়া সকল অপরাধের বিচার করতে হবে । ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে । সেই সাথে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নামক সংগঠনের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে ।

তিনি আরও বলেন, লগি-বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়। ২৮ অক্টোবরের পথ ধরেই বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি শুরু ও তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ অব্যাহত রেখেছিল। খুনিদের বিচার নাহলে আগামীতে ছাত্র-জনতা রাজপথে আবারও নেমে আসবে ।

আরও পড়ুনঃ   বাউবি নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নামজারী সম্পন্ন

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর এঃ সেক্রেটারি শাহাদাত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার, সাধারন সম্পাদক আব্দুল মালেক, সেক্রেটারি সামিউল ইসলাম, হাফেজ খাইরুল ইসলাম, রমজান আলী ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST