২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : ডেপুটি স্পীকার

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল যতদিন রাষ্ট্র পরিচালনায় থাকবে, ততদিন বীর মুক্তিযোদ্ধাগণ মাথা উচু করে বেঁচে থাকবেন। ভবিষ্যতে তাঁদের অনুপস্থিতিতে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (২৫ মার্চ) পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তমঞ্চে আয়োজিত গণহত্যা দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা নতুন পরিচয় পেয়েছি উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন, প্রতিটি জাতিকে নিজস্ব ইতিহাস সম্পর্কে জানতে হবে। একটি জাতি তার জন্ম, বেড়ে উঠা ও সংগ্রাম সম্পর্কে অবগত না হলে সে জাতি ধ্বংস হয়ে যায়।
শামসুল হক টুকু বলেন, বাঙালি জাতির আত্মপরিচয় ধরে রাখতে হলে ৭ মার্চ, ২৫ মার্চ, স্বাধীনতা ঘোষণা ও বিজয় দিবস-সহ বাঙালি জাতির উত্থানের স্বাক্ষ্যবহণকারী গৌরবের দিনগুলোকে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে অবিচল থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ডেপুটি স্পীকার সাঁথিয়ার হাড়িয়া কাহন দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST