২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই’

অনলাইন ডেস্ক : এই প্রজন্মের নতুন প্রবাদ ‘থার্টিস ইজ দ্য নিউ টুয়েন্টিস’। ত্রিশ পেরোনো মেয়ে মানেই যেন জীবনের এক নতুন সফর। কিন্তু এই সফর শুরু করার সময় ঠিক কেমন অনুভূতি হয়? জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এর চরিত্র রেচেল যেমন তার ৩০তম জন্মদিনে বেশ ভেঙে পড়েছিল। সেই দৃশ্যের ভিডিও ফুটে উঠল মধুমিতা সরকারের মাঝ। কারণ তিনিও ৩০-এর সফর শুরু করলেন।

ভারতীয় গণমাধ্যমেক এক সাক্ষাৎকারে মধুমিতা, ‘দু’বছর আগে থেকেই আমি বলতে শুরু করি, যাহাই আঠাশ, তাহাই তিরিশ। নিজেকে এই ৩০ বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।’

নিজের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও নাকি বদলে ফেলেছেন মধুমিতা। অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা। আমি ভালো থাকলেই সব ভালো হবে। তা এখন মনে করি না। নিষ্ঠা সহকারে কাজ করলে আমার সঙ্গে সব নাকি ভাল হবে এখন বুঝেছি, ভালো হবে কি না পরের কথা। নিজেকে ভাল ভাবতে হবে। খারাপও হতে পারে। সেই খারাপ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি।’

আরও পড়ুনঃ   ‘পুরুষরা বোঝে কম, আমি হাল ছেড়ে দিয়েছি’

জীবনে এগিয়ে যাওয়ার কোনও নিয়ম আদতে নেই। স্রোতের সঙ্গে এগিয়ে যাওয়াই একমাত্র কাজ। ৩০ বছরের জন্মদিন উদযাপন করার আগে উপলব্ধি মধুমিতার। তিনি বলেন, ‘১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনও আসবেই না, যা ৩০ এ এসে আমার মধ্যে থাকবে। এটা মেনে নেওয়া প্রয়োজন। যে কোনও বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। ৩০ বছর বলে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনও আক্ষেপ নেই আমার।’

আরও পড়ুনঃ   যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

তিনি জানান, তার মধ্যে নাকি বেশ কিছু বদলও এসেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, ‘এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছি। ছোটবেলায় কিছু জিনিস নিয়ে ভাবতাম, এটাই জীবন এর বাইরে কিছু নেই। এখন বুঝেছি, জীবন অনেক বড়। আসলে অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে ৩০-এ পা রাখছি।’

পূজার সময় জীবনের নতুন এক অধ্যায় ঘোষণা করেছেন মধুমিতা। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। সেই মনের মানুষের সঙ্গেই জন্মদিন কাটানোর পরিকল্পনা অভিনেত্রীর। ৩০ বছরকে স্বাগত জানাতে দক্ষিণ ভারত বেড়াতে গেছেন মধুমিতা। শহরের ঝঞ্ঝাট থেকে দূরে থাকার জন্যই বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST