২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিভাগীয় উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা প্রাঙ্গণে এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নাগরিক সেবা যদি আরও বেশি ত্বরান্বিত করা যায় তা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন সফল হবে বলে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মন্তব্য করেন।
মেলায় বিভাগের বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে ২৮টি স্টল নিজ নিজ উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। উদ্ভাবনী ধারণাগুলোর উদ্ভাবকদের মধ্যে থেকে প্রধম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
সেরা উদ্ভাবকের পুরস্কার গ্রহণ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. নরুল ইসলাম। রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী মো. ফারহান শাহরিয়ার দ্বিতীয় এবং নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া তৃতীয় উদ্ভাবকের পুরস্কার নেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মোঃ আক্তার জামীল এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, বিভাগীয় কমিশনের একান্ত সচিব ও সদস্য সচিব আফিফান নজমু, সহকারী কমিশনার লায়লা নূর তানজু। এ ছাড়া অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ মেলা ২৪ মার্চ শুরু হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST