২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার ভয়ে মিস ইন্ডিয়া থেকে সরতে চেয়েছিলেন সুস্মিতা

অনলাইন ডেস্ক : ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাইকে হারিয়ে ‘মিস ইন্ডিয়া’ জিতেছিলেন বঙ্গসুন্দরী খ্যাত সুস্মিতা সেন। তারা দুজনই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে সম্মান এনে দিয়েছিল ঠিক; কিন্তু এই দুই সুন্দরীর ভেতরে ছিল এক অদৃশ্য শত্রুতা। একে অপরকে যেন টক্কর দিয়ে চলতেন ঐশ্বরিয়া-সুস্মিতা।

তবে প্রতিষ্ঠিত মডেল তথা ‘সৌন্দর্যের দেবী’ হিসেবে খ্যাত ঐশ্বরিয়াকে হারানো নাকি সহজ ছিল না সুস্মিতার কাছে। নিজের মুখে অভিনেত্রী বলেছেন, সেইবার তিনিও অনেক মেয়ের মতো মিস ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। নেপথ্যে ছিল ঐশ্বরিয়ার উপস্থিতি! তবে কী ঐশ্বরিয়াকে ভয় পেতেন সুস্মিতা?

প্রতিযোগিতার এক কর্মী সুস্মিতাকে বলে বসেন যে, ‘আপনি নাম জমা দেওয়ার আগে ভেবে নিন। ঐশ্বরিয়া রাই অংশগ্রহণ করছেন।’ সুস্মিতা তখন ফর্ম ফেরত নিয়ে নেন।

আরও পড়ুনঃ   কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া!

কিন্তু বাড়ি ফিরে মায়ের কাছে বকুনি খেলে মায়ের কথা শুনে আবার প্রতিযোগিতায় যোগ দেন সুস্মিতা। তার মা তাকে বলেন, ‘চেষ্টা না করেই হাল ছেড়ে দিলে তুমি? তোমার যদি মনেই হয় ঐশ্বরিয়া খুব সুন্দরী, সে জিতবেই, তাহলে তার কাছে হারতে অসুবিধা কোথায়?’

তারই ফলাফল, ঐশ্বরিয়াকে হারিয়ে দেন তিনি। অর্জন করেন ‘মিস ইন্ডিয়া’র মুকুট। আর দ্বিতীয় স্থান অধিকার করেন ঐশ্বরিয়া। পরবর্তীকালে ঐশ্বরিয়াকে তিনি নিজেই এই গল্প বলেছিলেন।

সেই হার হজম করতেও কষ্ট হয়েছিল ঐশ্বরিয়ার। এরপর থেকেই দুজনের শত্রুতা, রেষারেষি কিংবা ঝামেলা নিয়ে বহু রসালো খবর উঠে আসে। এরপর থেকে ওপর দিয়ে একজন আরেকজনকে সম্মান দিলেও ভেতরে ভেতরে ছিল বিদ্বেষে পরিপূর্ণ।

আরও পড়ুনঃ   অভিষেকের সঙ্গে কাটানো গোপন মুহূর্ত ফাঁস করলেন নিমরত!

এর আগে কফি উইথ করণের মঞ্চে ঐশ্বরিয়াকে নিয়ে বাঁকা প্রশ্নের মুখে পড়েছিলেন সুস্মিতা। যোগ্য হিসেবেই কি মিস ইন্ডিয়ার মুকুট উঠেছিল তার মাথায়? বঙ্গকন্যার জবাব ছিল- ‘আমি দুটো জিনিসে বিশ্বাস করি। এক, ওই রাতে, আমি সেরা ছিলাম এবং সেই কারণেই আমি জেতার যোগ্যও ছিলাম। অন্য কারোর থেকে ভালো ছিলাম বলে নয়। একটাই কারণ আমিই সেরা। আর দ্বিতীয় হল আমি মনে করি আমি ওই রাতে অন্য সবার চেয়ে ভাগ্যবান ছিলাম, ভাগ্য সব সময় সাহসীকে সাহায্য করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST