২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইতিহাসের পাতায় নাম লেখালেন পাকিস্তানি স্পিনাররা

অনলাইন ডেস্ক : একপ্রান্তে সাজিদ খান, অন্যপ্রান্তে নোমান আলী। ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নতুন বলের জন্য পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ডেকে নিলেন দুই অফ-স্পিনারকে। দুজনে মিলে করেছেন টানা বোলিং। এই জুটি ৪২ ওভার। কাজেও দিয়েছে তাদের এই ম্যারাথন স্পেল। ইংল্যান্ডের টপ অর্ডারকে দাঁড়াতেই দেননি দুজনে।

দুই স্পিনার ম্যাচের শুরুর দুই ওভার করেছেন, এমন ঘটনা টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ। আর পাকিস্তানের মাটিতে এমন ঘটনা প্রথম। তাদের ঘূর্ণি বোলিংয়ের সুবাদেই কি না ১১০ রানেই ইংল্যান্ড হারিয়েছে নিজেদের ৬ উইকেট। যদিও উদ্বোধনী জুটিতেই জ্যাক ক্রলি আর বেন ডাকেট তুলেছিলেন ৫৬ রান।

এরপর থেকেই পাকিস্তানের দুই স্পিনারের কাছে হার মেনেছে ইংলিশ ব্যাটারদের প্রতিরোধ। অলি পোপ ৩, হ্যারি ব্রুক ও জো রুটের ৫ রানের পর অধিনায়ক বেন স্টোকস ফেরেন ১২ রানে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তখন রাজত্বই করছিলেন নোমান-সাজিদের বোলিং জুটি।

আরও পড়ুনঃ   ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে : সমাজকল্যাণ মন্ত্রী

টেস্টে নতুন বলে দুই স্পিনারের বোলিং
এম জে জয়সিমহা – সালিম আজিজ দুরানি; প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৬৪ সাল)
আব্দুর রাজ্জাক – মেহেদি হাসান মিরাজ; প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০১৮ সাল)
তাইজুল ইসলাম – সাকিব আল হাসান; প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৯ সাল)
সাজিদ খান – নোমান আলী; প্রতিপক্ষ ইংল্যান্ড (২০২৪ সাল)

৭ম উইকেটে অবশ্য দারুণ একটা জুটি করেছেন গাস অ্যাটকিনসন এবং জেসন স্মিথ। ১০৭ রানের জুটি গড়েন দুজনে। জাহিদ মেহমুদ ও সালমান আগাকে এক পর্যায়ে বোলিংয়ে এনেছিলেন শান মাসুদ। জুটিটা ভেঙেছিলেন নোমান। তবে জাহিদ পেয়েছিলেন জেসন স্মিথের উইকেট। ৮৯ রানের ইনিংস খেলার পথে রেকর্ড করেছেন ইংলিশ এই উইকেটরক্ষক নিজেও।

উইকেটরক্ষক হিসেবে টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কা
৮ – অ্যাডাম গিলক্রিস বনাম দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ, ২০০২)
৭ – কুইন্টন ডি কক বনাম ওয়েস্ট ইন্ডিজ (সেইন্ট লুসিয়া, ২০২১)
৭- জেসন স্মিথ বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি, ২০২৪)

আরও পড়ুনঃ   রাজশাহীতে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবিতে বাপার স্মারকলিপি

জাহিদের পর আবার উইকেটের তালিকায় চলে আসে নোমান ও সাজিদের নাম। শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট হয় ২৬৭ রানে। পুরো ইনিংসে পেসারের হাতে বল দেননি অধিনায়ক শান মাসুদ। পেসারবিহীন ইনিংস শেষ করার ঘটনা টেস্ট ক্রিকেটে মোটে তৃতীয়বার।

পেসারবিহীন ইনিংস
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, সিডনি টেস্ট– ১৮৮২ সাল
ভারত বনাম ইংল্যান্ড, চেন্নাই টেস্ট– ১৯৭৩ সাল
পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি টেস্ট– ২০২৪ সাল

সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে ১০ম বার স্পিনাররাই প্রথম ইনিংসে নিয়েছেন প্রতিপক্ষের সব উইকেট। আর ইংল্যান্ডের বিপক্ষে এমন ঘটনা ঘটলো ৪ বার। পাকিস্তানের হয়ে ৬ উইকেট পেয়েছেন সাজিদ খান। রান দিয়েছেন ১৩০। রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে স্পেলের হিসেবে এটিই ৩য় সেরা বোলিং ফিগার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST