২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নেপালে খেলোয়াড়-কোচ ‘যুদ্ধ’, বাফুফে ব্যস্ত নির্বাচনে

অনলাইন ডেস্ক : ফুটবল সংগঠক-সাবেক খেলোয়াড়রা ব্যস্ত বাফুফে নির্বাচন নিয়ে। নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলার-কোচ মেতেছেন পাল্টাপাল্টি অভিযোগে। বাংলাদেশ ফুটবলের সামগ্রিক চিত্র এখন এমনই।

২০২২ সালে সাবিনা খাতুনরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার সেই নেপালেই শিরোপা ধরে রাখার মিশনে গেলেও নিজেদের মধ্যে নেই ঐক্য। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ড্রয়ের পর মনিকা চাকমা কাঠমান্ডুতে বাংলাদেশি সাংবাদিকদের সিনিয়র-জুনিয়র খেলোয়াড় নিয়ে কোচের ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টি প্রকাশ করেন। তার ওই মন্তব্যের পর ফুটবলাঙ্গনে সৃষ্টি হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যে নারী দলের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার আরেক গণমাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে সাক্ষাৎকার দেন। যেখানে তিনি খেলোয়াড়দের রাজনীতির জন্য শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার বলে জানান।

কোচের এমন সাক্ষাৎকারের পর আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন দলের সিনিয়র খেলোয়াড় সানজিদা আক্তার। সেখানেও কোচের প্রতি নানা অভিযোগ। কাঠমান্ডুতে খেলা ছাপিয়ে কোচ-খেলোয়াড় দ্বন্দ্বই এখন আলোচনায় শীর্ষে। টুর্নামেন্ট চলাকালে প্রায় প্রতিদিনই ফুটবলারদের মিডিয়ার সামনে আনে বাফুফে। পাকিস্তান ম্যাচের পর মনিকা চাকমাকে এনেছিলেন নারী সাফে বাফুফে মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর মনিকা কাঠমান্ডুতে উপস্থিত সাংবাদিকদের সিনিয়র-জুনিয়র গ্রুপিংয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন।

আরও পড়ুনঃ   কেশরহাট পৌরসভায় শীতবস্ত্র বিতরণ

সেখানে মনিকার অপরিপক্বতার পাশাপাশি বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের অপেশাদারিত্বেরও প্রকাশ পেয়েছে। কাঠমান্ডু সাফে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে আছেন অনন্যা। যিনি মূলত সহকারী কোচ। ম্যানেজার হিসেবে অভিজ্ঞতা না থাকায় অনন্যার এরকম পরিস্থিতি এবারই প্রথম। ফলে খেলোয়াড়-কোচ দ্বন্দ্বের বিষয়টি তিনি টুর্নামেন্ট চলাকালে প্রকাশ্যে আসতে বাধা দিতে ব্যর্থ হয়েছেন।

ফুটবল বিশ্বে দল গঠন ও একাদশ নির্বাচনে কোচই শেষ কথা। ব্রিটিশ কোচ পিটার বাটলার এই দায়িত্বে অত্যন্ত পেশাদার ও উঁচু মাপের। দুই বছর আগের চ্যাম্পিয়ন বা সেরা নয়, বর্তমান ফিটনেস এবং পারফরম্যান্সই মূখ্য, বিষয়টি বাস্তবিক ও যৌক্তিক হলেও কোচ পিটার নিজেও অপেশাদার আচরণ করেছেন। টুর্নামেন্ট চলাকালেই খেলোয়াড়দের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। সেটা আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনে নয়, একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে।

জাতীয় দলের ক্যাম্প চলাকালে খেলোয়াড়-কোচকে সাক্ষাৎকার বা বিশেষ মন্তব্য দিতে হলে মিডিয়া ম্যানেজার-ম্যানেজারের অনুমতি আবশ্যক। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়-কোচ সাক্ষাৎকার দিয়ে বেড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিতই নন। খেলোয়াড়-কোচ কোড অব কন্ডাক্ট যেমন ভঙ্গ করছেন, তেমনি নারী সাফের টিমের সঙ্গে যারা কর্মকর্তা হিসেবে রয়েছেন তারা অদক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুনঃ   সিপিএল খেলতে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা

বাংলাদেশের নারী ফুটবলে অলিখিত সর্বেসর্বা বাফুফে নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বাফুফে সদস্য পদপ্রার্থী। তার মনোযোগ এখন নিজের নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিকেই। এরপরও তার দাবি, ‘আমি খেলোয়াড়, কোচের সঙ্গে কথা বলেছি। এসব বিষয় বাদ দিয়ে খেলায় মনোযোগ দেয়ার অনুরোধ করেছি।’ বাফুফের সঙ্গে কোচ-খেলোয়াড়দের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। সেই চুক্তিতে রয়েছে নানা শর্ত। গত দুই-তিন দিনের আচরণ ও কর্মকাণ্ডে সেই চুক্তি স্বাভাবিকভাবেই ভঙ্গ হয়েছে। এরপরও বাফুফে নিশ্চুপ। নির্বাহী কর্মকর্তাদের মতো প্রশাসনিক ব্যক্তিরাও নির্বাচনমুখী বলে বোঝা গেল সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কথায়, ‘খেলোয়াড়-কোচ উভয় পক্ষকেই সতর্ক করা হয়েছে, আমাদের যেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য না করা হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST