২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

যেটা আমি করিনি সেটা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : কেয়া

অনলাইন ডেস্ক : ঢাকাই ছবির নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দর্শকের কাছে কেয়া নামেই পরিচিত তিনি। এক সময় মান্না, আমিন খান, শাকিব খানসহ জনপ্রিয় প্রায় সব নায়কের সঙ্গে জুটি বেঁধেও কাজ করেছেন। অবশ্য আগের মতো এখন পর্দায় দেখা যায় না এই নায়িকাকে।

নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন কেয়া। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর হঠাৎই বড় পর্দা থেকে হারিয়ে যান এই অভিনেত্রী।

তবে সিনেমা সংক্রান্ত নানা আয়োজনে দেখা মেলে কেয়ার। সামাজিক মাধ্যমেও সরব থাকেন নিয়মিত। এরই মধ্যে নিজেকে নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে বেশ চটলেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে জানালেন আইনি ব্যবস্থা নেওয়ার কথা।

কেয়ার অভিযোগ, তার নামে বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব এবং অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে। আর তাদের বিরুদ্ধেই আইনের পথে হাঁটবেন বলে জানালেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন কেয়া। নায়িকা লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আমার দীর্ঘ ২৪ বছরের অভিনয় জীবন। কখনও কাউকে অশ্রদ্ধা করিনি, অহংকার করিনি, তুচ্ছ-তাচ্ছিল্য করিনি; অভিনয় ও পরিবার নিয়েই জীবনের ব্যস্ত সময় পার করেছি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা গুজব ও রটনার সংমিশ্রণ ঘটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার মান-সম্মান ক্ষুণ্ন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আমার এই খারাপ সময়ে পাশে থেকে সাহস যুগিয়েছেন, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুনঃ   মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিকের পরিবার

কেয়া লেখেন, ‘আমি ভেঙে পড়িনি, সিদ্ধান্ত নিই প্রতিবাদ করার। মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। কিছু কিছু মিডিয়াও এই সব অপপ্রচার বুঝতে পেরে তাদের পত্রিকার অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে মানহানিকর অপসংবাদ প্রত্যাহার করে নিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সত্য সাংবাদিকতাকে সাধুবাদ জানাই। কিন্তু এহেন অপপ্রচারের ফলে আমার ব্যক্তিগত ও অভিনয় জীবনে অর্জিত সুনামের অপূরণীয় সম্মানহানি ঘটেছে, ফলে ভবিষ্যতে সত্যতা যাচাই না করে ভিত্তিহীন কোন অপপ্রচারের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলের বিরুদ্ধে আমি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পিছপা হব না।’

আরও পড়ুনঃ   মা হচ্ছেন সানা, বেবি বাম্পের ছবি প্রকাশ

শেষে এই নায়িকা লেখেন, ‘আমি আমার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি একজন নিয়মিত অভিনেত্রী হিসেবে আমার ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। আশা করি, সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।’

দেশের একটি দৈনিকিতে কেয়াকে নিয়ে করা একটি রিপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন কেয়া। তবে এখনও ফেসবুক পেজ, ইউটিউব কিংবা পোর্টালে কেয়াকে নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ। সেগুলো সরিয়ে না নিলে আইনিভাবে মোকাবেলা করবেন বলেও জানান এই নায়িকা।

পোস্টটি লেখার একদিন পর গণমাধ্যমে মুখ খোলেন কেয়া। বললেন, ‘যেটা আমি করিনি সেটা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। পত্রিকা কিংবা চ্যানেলের কাটতির জন্য তো আমার জনপ্রিয়তাকে কাজে লাগানো অপরাধ। তাই আমি আইনি প্রক্রিয়ায় নিচ্ছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST