২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাকাব-এর চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী

সংবাদ বিজ্ঞপ্তি : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মোহাম্মদ আলী-কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চেয়ারম্যান পদে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। মোহাম্মদ আলী ১৯৮২ সালে চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সাথে দীর্ঘ ৪১ বছর নিয়োজিত থেকে সর্বশেষ অধ্যাপক গ্রেড-১ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা ও গবেষণা গ্রন্থ রয়েছে।

আরও পড়ুনঃ   দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার সহস্রাধিক

জনাব মোহাম্মদ আলী ১৯৫৮ সালে পাবনা শহরের নিউমার্কেট এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দীর্ঘ ৮ বছর সময় ধরে পাবনা এ্যাডভোকেট বার কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে অর্থনীতি বিভাগ হতে স্নাতক সম্মান ও ১৯৭৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কমনওয়েল্থ স্কলারশীপ কমিশন, লন্ডন কর্তৃক কমনওয়েল্থ স্কলারশীপ পেয়ে ১৯৯২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST