২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

খোলা গলায় সমালোচনা করতে পারলে সেটাই গণতন্ত্র: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শান্তির সঙ্গে মানুষ বসবাস করতে পারলে এবং খোলা গলায় সমালোচনা করতে পারলে সেটাই গণতন্ত্র। কে কোন দল করে সেটা বড় কথা নয়, যে অপরাধী তাকে পুলিশ ধরবে এবং বিচারের আওতায় আনবে এটাই গণতন্ত্র।

সাভারের ব্যাংক টাউনে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী শেখ আসাবুল ইয়ামিনের স্বজনদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র মানে নির্বাচন না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের একটা বড় উপাদান। কিন্তু সেখানেও আমরা একটা বড় জটিলতা দেখছি। বিভিন্ন পক্ষ থেকে আনুপাতিক নির্বাচন ব্যবস্থাসহ আরও কী যেন দাবি উঠছে। এসব না, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। যাতে ১৫ বছর যারা ভোট দিতে পারেননি তারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন। এই পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এটা নিশ্চিত করতে না পারলে এত যে আত্মদান তা বৃথা হয়ে যাবে।

আরও পড়ুনঃ   বোমা থাকার খবর ‘ভুয়া’, কাঠমান্ডুর উদ্দেশেই রওনা দিচ্ছে ফ্লাইটটি

‘আমরা বিএনপির পরিবারের’ পক্ষ থেকে রুহুল কবির রিজভী আজ দুপুর ১২টার দিকে ইয়ামিনের বাসায় উপস্থিত হন। এরপর তিনি ইয়ামিনের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এই যে মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি এটা যাদের জন্য তাঁদের পাশে আমাদের থাকতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা দেওয়া, তাঁদের পাশে থাকা এবং খোঁজ খবর নেওয়ার জন্যই আমরা বিএনপি পরিবার নামে সংগঠনটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ভয়ংকর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা তাঁদের কালো টাকা এবং বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন । জন অরণ্যের মধ্যে লুকিয়ে থেকে প্রয়োজন মতো বের হয়ে তাঁরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।

আরও পড়ুনঃ   ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা আপনাদের বারবার চাপ দিয়েছি, যাতে আপনাদের কোন ব্যর্থতার জন্য ফ্যাসিস্টদের পুনরুজ্জীবন না ঘটে। তাহলে এর দায় আপনাদের সবাইকে নিতে হবে। এত যে আত্মদান এবং এত যে শহীদ সেই শহীদদের রক্তের সঙ্গে সেটা বিশ্বাসঘাতকতা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন,আপনারা কেন এখনো বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারছেন না। অস্ত্রের যেসব লাইসেন্স দেওয়া হয়েছে আপনারা এখনো তা বাতিল করে কেন দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছেন না। তাঁদের গ্রেপ্তার করে এখনো কেন সমাজে শান্তি ও স্মৃতিশীলতা ফিরিয়ে আনতে পারছেন না।

বিএনপির এই নেতা আরও বলেন, মানুষ না খেয়ে থাকে এমন যেন না হয়। মানুষ যাতে দুমুঠো খেতে পারে এ জন্য বাজার সিন্ডিকেট ও মার্কেট সিন্ডিকেট এত দিন ধরে যারা নিয়ন্ত্রণ করে আসছেন তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক ড্রাইভ দেখতে পাচ্ছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১০

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১১

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৩

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৪

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৫

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৬

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৭

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

১৯

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST