১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ জন

অনলাইন ডেস্ক : দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৪৮ হাজার ৫৮২ জন।

শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭০ জন, ঢাকা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাউবির OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর প্রশিক্ষণ কর্মশালা

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৩৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৭৪ জন; আর ২ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ   ব্যবসা-বাণিজ্য সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনায় রাজশাহীতে সচেতনতামূলক সেমিনার

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭৩৫ জন।

অক্টোবরের ১৯ দিনে ১৭ হাজার ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর আগে সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ১৯ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়েছে। ওই মাসেই সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে।ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST