১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘সাকিব-মাশরাফি খুনি নয়, মাঠে তাদের বিদায় দেখতে না পারাটা কষ্টের’

অনলাইন ডেস্ক : সাকিব আল হাসানের দেশে এসে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা নিয়ে নাটকীয়তা ছিল বেশ কয়েকদিন ধরে। এরপর সবুজ সংকেত পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার মাঝপথেই তাকে দুবাইয়ে থামতে হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। হঠাৎ করেই দেশে আসার প্রক্রিয়া স্থগিত করার ব্যাখ্যা ইতোমধ্যে সাকিব দিয়েছেন। এ প্রসঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও।

এবার সাকিবকে নিয়ে কথা বললেন তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম এই জনপ্রিয় কোচ টেস্ট থেকে সাকিবের অবসর দেখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন নিজের ফেসবুক পোস্টে। সালাউদ্দিন লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

আরও পড়ুনঃ   আবু সাঈদ হত্যা: বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা

সাকিব এবং মাশরাফি বিন মুর্তজা উভয়েই আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নীরব থাকায় মানুষের রোষানলে পড়েছেন। দুজনের বিরুদ্ধেই বিক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক সময়ে। এমনকি তাদের দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। তবে সালাউদ্দিনের মতে বাংলাদেশের এই দুই তারকা খুনি হতে পারেন না, এমনকি তারা অনেককে সহায়তাও করেছেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’

‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না।

আরও পড়ুনঃ   উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অনভিপ্রেত ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইএসপিআর

মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে দেশে আসার পথেই সাকিবকে দুবাইয়ে থামতে হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেলক্ষ্যে দেশে আসা স্থগিত করতে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি থেকে পরামর্শ পেয়েছেন তিনি। নতুবা মিরপুর টেস্ট খেলতে কালই (বৃহস্পতিবার) দেশে আসার কথা ছিল সাকিবের। অন্যদিকে, এদিনও সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বিসিবিকে স্মারকলিপি দিয়েছে ছাত্রজনতা। এ ছাড়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দেওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেটের শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST