১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কোথায় যাব জানি না, দেশে ফিরছি না : সাকিব

অনলাইন ডেস্ক : ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে রেখে তাই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমেরিকা থেকে দেশের উদ্দেশে রওনাও করেছিলেন সাকিব। কিন্তু দুবাই আসার পর ঘটল বিপত্তি। বিক্ষুব্ধদের আন্দোলনের মুখে তাকে ঢাকায় ফিরতে নিরুৎসাহিত করেন বিসিবি সভাপতি।

আজ দিনজুড়ে সাকিবকে নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। যত সময় গড়াচ্ছিল ততই সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ হচ্ছিল। এর মধ্যেই কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপে দেশে না ফেরার ইঙ্গিত দেন সাকিব।

টাইগার এই অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’রও। বর্তমান পরিস্থিতিতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’

আরও পড়ুনঃ   তানোরে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এদিকে, সাকিবের দেশে ফেরা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতেও আন্দোলন হয়েছে। ‘মিরপুরের ছাত্র-জনতা’ ব্যানারে শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে প্রথমে তারা বিক্ষোভ করেন। পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একটি স্মারকলিপি দেওয়া হয়। যেখানে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের স্কোয়াড থেকে সাকিবকে বাদ দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ   দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল

বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্দেশে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত ছাত্র-জনতা বলছে, গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকল জায়গায় যে পরিবর্তন হয়েছে তার অংশ আপনি নিজে। যদি এই গণঅভ্যুত্থান না হতো, তাহলে আপনি বিসিবি প্রধান হতেন না। তাই আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিৎ ফ্যাসিবাদ নির্মূল করে নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করা। আপনি কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়িয়ে দিতে। এই কাজের মাধ্যমে আপনি কেবলমাত্র পতিত স্বৈরাচারের মন্ত্রী ও সাবেক বিসিবি প্রধান পাপনের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST