১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষ ভারতে

অনলাইন ডেস্ক : বিশ্বে সব মিলিয়ে ১১০ কোটি মানুষ অতি দারিদ্রতার মধ্যে বসবাস করছেন। তাদের প্রায় অর্ধেকই যুদ্ধ-দ্বন্দ্ব লেগে থাকা দেশের বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনডিপি)।

বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। যারমধ্যে ৪৫ কোটি ৫০ লাখ মানুষ ‘দ্বন্দ্বের ছায়ার মধ্যে’ বসবাস করছেন।

এছাড়া এই গবেষণায় উঠে এসেছে বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষের বাস ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।

আরও পড়ুনঃ   রাশিয়ায় হামলা, ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো। ভারতসহ এই পাঁচটি দেশেই ১১০ কোটি গরিবের অর্ধেক মানুষ বাস করেন।

জাতিসংঘের এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে। যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

আর যেসব দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে সেসব দেশে শিশু মৃত্যুর হার ৮ শতাংশ। যেখানে শান্তিপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যুর হার ১ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুনঃ   কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি, ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে

অক্সফোর্ড দরিদ্র এবং মানব উন্নয়ন উদ্যোগ (ওপিএইচআই) নামের আরেকটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে ইউএনডিপি।

দারিদ্রতার নির্ণায়ক হিসেবে অপর্যাপ্ত বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, ভোজ্যতেল, পুষ্টি এবং স্কুলে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো যাচাই বাছাই করে দেখা গেছে বিশ্বের ১১০ কোটি মানুষ অতি দরিদ্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST