১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শায়না আমিন।

খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে হারাননি শায়না।

তারই প্রমাণ মিলল বহু বছর পরেও। সম্প্রতি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ   কাউকে ধরে নিচে নামানো ঠিক না : জেসিয়া

প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুন দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   লন্ডনের রাস্তায় অপু বিশ্বাস, ছড়ালেন মুগ্ধতা

এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শায়না। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।

বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই বিদেশের মাটিতে কাটছে নায়িকার সুখের সময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST