১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন কামিন্দু

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন কামিন্দু মেন্ডিস। ইনফর্ম এই লঙ্কান ক্রিকেটার এবার আইসিসি থেকেও পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। সেপ্টেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন তিনি। আর নারী ক্রিকেটে এই স্বীকৃতি পেয়েছেন টামি বাউমন্ট।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ সোমবার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কামিন্দু ও বাউমন্ট দুই জনই দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি।

আরও পড়ুনঃ   আজও ঢাকার দুই স্থানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

গত মাসে কামিন্দু চার টেস্টে ৪৫১ রান করেন ৯০.২০ গড়ে। দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্মরণীয় জয়ের টেস্টে ৬৪ রান করেন তিনি একমাত্র ইনিংসে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হারানোয় তার ছিল বড় অবদান। গলে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ১১৪ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে খেলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস।

আরও পড়ুনঃ   নেপালের সাংবাদিকদের সাথে আরটিজেএ’র সভা ও নেপাল সফরের সিদ্ধান্ত

আর বাউমন্ট সেরার পুরস্কার জেতেন সংক্ষিপ্ত সংস্করণের পারফরফম্যান্স দিয়ে। সেপ্টেম্বরে দেশের হয়ে রঙিন পোশাকে ৫ ম্যাচে করেন ২৭৯ রান।

এর আগে চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কামিন্দু। আর বাউমন্ট প্রথমবার এই স্বীকৃতিটি পেয়েছিলেন আড়াই বছর আগে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি মাস সেরা নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST