১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কৃষককে কুপিয়ে হত্যা

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম তোরাপ খান (৬২)। সে ওই গ্রামের মৃত সোলায়মান খানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে কলাবাগান পরিস্কার করছিলো কৃষক তোরাপ খান। সকাল ৮টার দিকে তারই মামাতো ভাই রানা খান (৪০) সঙ্গীয় ৩/৪ জন সহ এসে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে ফারুক খান বলেন, সম্পর্কে চাচা রানা খান একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। সে তার লোকজন নিয়ে এসে আমার বাবাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যার উপযুক্ত বিচার চাই।
অপরদিকে রানা খানের পরিবারের সদস্যদের দাবী, সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রানা খানও আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST