১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত একটি বাসায় ঢুকে ‘নগদ ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার’ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের (তিন রাস্তার মোড়) কাছে ‘স্বপ্ননীড় হাউজিং’-এর ৭২০/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।

ওসি ইফতেখার বলেন, শুক্রবার মধ্যরাতে মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক বেশ কয়েকজন লোক একটি বাসায় অভিযান পরিচালনার কথা বলে। পরে তাদের পোশাক দেখে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা ওই বাড়ির মালিকের (তিনতলা) ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজন বাড়ির বাইরেও ছিল। সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।

আরও পড়ুনঃ   দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ঘটনার পর পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, ডাকাত দলের সঙ্গে বড় অস্ত্র ছিল, যা রাইফেলের মতো দেখতে। ধারণা করা হচ্ছে, অস্ত্রটি থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সেনাবাহিনী ও র‌্যাবও কাজ করছে।

বাড়ির মালিক আবু বকর বলেন, সেনাবাহিনী ও র‌্যাবের পোশাকে দুটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেটকার নিয়ে তারা এসেছিল। বাসার ভেতরে ১৫ থেকে ২০ জন ঢুকেছিল, বাইরেও তাদের লোকজন ছিল। তারা বাসায় ঢুকে ‘আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি’, এমন কথা বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনো কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নিয়ে নেয়।

আরও পড়ুনঃ   বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কোন দল কত টাকা খরচ করল

তিনি আরও বলেন, পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে ব্যবসার সব টাকা নিয়ে নেয়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়। আমার বাসা ও অফিস মিলে নগদ ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রী, কন্যা, ছেলের বউয়ের প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

শনিবার রাতে পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ওই বাড়ির ও আশপাশের সিসিটিভি ফুজেট থেকে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১২

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৪

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৬

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৭

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৮

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

২০

Design & Developed by: BD IT HOST