১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে, যুবক কারাগারে

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের শ্রমিকের কাজ করতেন।

এর আগে গত ৬ অক্টোবর ভুক্তভোগী (স্ত্রী) পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক, পর্নোগ্রাফি ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পাবনার ৪ নম্বর আমলি আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুরা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে তখন আদালতে একটি মামলাও করা হয়। বিপদ বুঝতে পেরে সিয়াম স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন।

এরপর স্বাভাবিক আচরণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। পরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।

একপর্যায়ে সিয়াম তার শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ধারণকৃত ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে ওই ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

বিষয়টি স্ত্রীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ওই ছবি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী গত ৬ অক্টোবর পাবনার ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে শনিবার ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST