২২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিএনপি হাঁটু ভাঙা পার্টি, জনগণ ইন্ডিয়া বয়কটের ডাকে সাড়া দেবে না: কাদের

অনলাইন ডেস্ক : আন্দোলনের ইস্যু না থাকলে বিএনপি ভারত বিরোধিতাকেই ইস্যু বানায় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, কতটা উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে, কতটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্র করছে।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডা: বারীর গনসংযোগ

বাংলাদেশের ক্ষেত্রে ভারতের গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের চারপাশে প্রায় ভারত। একপাশে কেবল মিয়ানমার। বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমাদেরই ক্ষতি করেছে সবচেয়ে বেশি। এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো।

রিজভীর চাদর পোড়ানো পাগলামি মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগকে ভারতীয় এজেন্ট বলে সাম্প্রদায়িক আচরণ করেছে বিএনপি। আন্দোলনে পরাজিত হয়ে, নির্বাচনে না এসে যে ভুল বিএনপি করেছে তার জন্য এসব করছে। বিএনপির রাজনীতি এখন এলোমেলো। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যা খুশি বলছে ও করছে। বিএনপি আসলে কাকে খুশি করতে চাইছে-সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুনঃ   ‘সাংবিধানিক আদেশ জারি’ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

বিএনপিকে হাঁটু ভাঙা পার্টি উল্লেখ করে কাদের আরও বলেন, বিএনপির বয়কটের ডাকে সাড়া দেবে না জনগণ। তাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST