সংবাদ বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গাপূজায় নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
শুক্রবার (১১ অক্টোবর) মহানগরীর বারদা কালি মাতার মন্দির, বৈষ্ণব সভা মন্দির, টাইগার ক্লাব মন্দির, রাজারহাতা কালিমাতা মন্দির, রাজারহাতা শিবমন্দিরসহ শহরের বেশ কিছু মন্দির তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST