১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরের সাবেক এমপি শিমুলসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নাটোরপ্রতিনিধি : নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নাটোর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সরফরাজ ইসলাম ডলার।

পরে আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মামলাটি আমলে নিয়ে সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মানিক সাহা ও মামলার বাদী মো. সরফরাজ ইসলাম ডলার।

আরও পড়ুনঃ   অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন— নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ (৪৬), যুবলীগ কর্মী মো. কোয়েল (৩২) ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরফরাজ ইসলাম ডলার জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও ব্যবসায়ী হওয়াতে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। তিনি দিতে অস্বীকৃতি জানালে ২০১৩ সালের ১২ নভেম্বর সাবেক এমপি শিমুলের নির্দেশে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান, কোয়েলসহ ৫০ জন মিলে হত্যার উদ্দেশে ডলারকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ভয়ে তাকে ভর্তি নেয়নি। তিনি শহরের শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আসামিরা প্রভাবশালীরা হওয়ায় সে সময় থানায় মামলা নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা

মামলার বাদী মো. সরফরাজ ইসলাম ডলার বলেন, ঘটনার পর দীর্ঘ সময় আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারিনি। নাটোরে বসবাস করাই কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সের সময় মামলা করার পরিস্থিতি ছিল না। ক্ষমতার পালাবদলে দেরিতে হলেও মামলা করতে পেরেছি। আশা করি আমি ন্যায় বিচার পাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST