৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ আসছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক : ভারতীয় বক্স অফিসে দাপট দেখানোর পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। জানা গেছে, সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছেন তাঁরা।

চলচ্চিত্র সেন্সর সার্টিফিকশন থেকে ছাড়পত্র পেলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান। স্ত্রী ২ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মি অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুনঃ   অসহায়দের মাংস দেওয়ার আহ্বান তমা মির্জার

গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল হরর-কমেডি ঘরানার স্ত্রী ২। ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা এটি। বিশ্বব্যাপী স্ত্রী ২ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি। ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা এখন স্ত্রী ২। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৫৯৫ কোটি রুপি। সাফল্য পাওয়া সিনেমাটি বাংলাদেশে কেমন ব্যবসা করে সেটা এখন দেখার বিষয়।

এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।

আরও পড়ুনঃ   আবারও খোলামেলা শাড়িতে রুনা খান

স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST