৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের গাফিলতিতে বাড়ছে চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা কমপ্লেক্সে শুক্রবার (০৪ অক্টোবর) হঠাৎ গুরুতরঅসুস্থ্য হয়ে চিকিৎসা নিতে যান গণমাধ্যম কর্মী সুমাইয়া সুলতানা হ্যাপী। চিকিৎসার জন্য তাকে ঈশ্বরদী উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের তিন তলার ৩০৬ নং কেবিনে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম।

এরপরই ঘটে তার সাথে এক অদ্ভূত ঘটনা। প্রাথমিকর চিকিৎসা নিয়ে অসুস্থ্য শরীর নিয়ে রাতে ঘুমিয়ে যান হ্যাপী। ঘুমানোর সময় তার কাছে ছিল দুইটা স্মার্ট ফোন ও ২৭,৬৩০/- টাকা। পরের দিন শনিবার (৫ই অক্টোবর) সকাল ১০ঘটিকায় ঘুম ভেঙ্গে বাড়িতে ফোনে কথাবলে আবার ঘুমিয়ে যাই। পরে ডাক্তার রাউন্ডে আসলে তাকে ঘুম থেকে ডেকে তুলেন এবং ঘুম ভেঙ্গে দেখেন তার কাছে থাকা দুইটা স্মার্ট ফোন ও টাকা কিছুই নাই, বুঝতে আর বাকী রইলো না তার মোবাইলসহ টাকা চুরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ   নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুর থেকে গ্রেপ্তার 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি বা চোরদের খুঁজে বের করা হবে বলে কোন আশ্বাস ও দেননি জানান ভুক্তভোগী সুমাইয়া সুলতানা হ্যাপী।

তিনি আরো জানান হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরি হয়ে যায় যখন নিরাপত্তার অভাবে, আমি যে এখানে চিকিৎসা নিতে এসে বেঁচে থাকবো এরই বাকি গ্যারান্টি আছে? তাই হাসপাতাল থেকে চলে এসে আমি অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছি এবং আমি সুস্থ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে রোগীর দুঃসংবাদের খবরে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হওয়ার বদলে প্রায়ই কান্নার রোল পড়ে চুরির ঘটনায়।

আরও পড়ুনঃ   তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম বলেন, হাসপাতালে চুরির বিষয়টা খুবই দুঃখজনক। মাঝে মধ্যেই শোনা যায় হাসপাতাল থেকে মোবাইল, টাকা, ভ্যানিটিব্যাগ চুরি ও পকেটমার এর ঘটনা। ওয়ার্ডগুলো আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকে, কিন্তু কেবিনে সিসি ক্যামেরা নাই তাই চোরকে সনাক্ত করা খুবই কঠিন। মেয়েটি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নেয়া কালে হয়তো কোন আত্নীয় স্বজন ছিল না তার পাশে, ঘুমিয়ে থাকা অবস্থায় হয়তো চোর সেই সুযোগে তার মোবাইলসহ টাকা চুরি করে নিয়ে গেছে। কঠোর নজদারিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ঈশ্বরদী থানার ওসি(তদন্ত) মো.মনিরুল ইসলাম জানান, মোবাইল চুরির বিষয়ে থানায় সাধারন ডায়েরী করেছে সুমাইয়া সুলতানা। মোবাইলটি চুরির পর এখনো চালু হয়নি। মোবাইল উদ্ধারে চেষ্টা চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১০

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৩

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৪

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৫

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৬

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৭

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৮

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৯

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST