৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়ল আইসিসির প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে।

আজ ছেলেদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।

৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অবসরের ঘোষণা দেওয়ায় র‌্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ের কোনো তালিকায় নেই তাঁর নাম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশে দেওয়ার ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করেছিল ভারত। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ওপর দিয়ে গেছে ছক্কা-চারের ঝড়। পিছিয়েছেন তাঁরা তিনজনই। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মোস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।

আরও পড়ুনঃ   নতুন বাংলাদেশে নারী-পুরুষ সকলের সম-অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ : প্রধান উপদেষ্টা

প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকা শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে। এক নম্বর স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST