৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: বুধবার বিকালে মহানগরীর ফুদকিপাড়াস্থ প্রতিমা বিসর্জন ঘাটপরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী মহানগরীতে এ বছর ৭৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য ইতোমধ্যে এসব মণ্ডপগুলোর পূজা উদযাপন কমিটির সঙ্গে রাসিক এর একাধিক বৈঠক হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,গোয়েন্দা বাহিনী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পূজা উপলক্ষে জননিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

তিনি আরও বলেন, ভক্তদের আহার্যের জন্য প্রতিটি পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও মহানগরে স্থাপিতপ্রত্যেকটি পূজা মণ্ডপকে রাসিকের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং জেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ   সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত

দশমীর দিন প্রতিমা বিসর্জন ঘাটে একটি মুক্তমঞ্চ স্থাপন করা হবে এবং মহানগরীর ৭৭টিই প্রতিমা এখানে বিসর্জন হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক। প্রতিমা বিসর্জন ঘাটের কচুরীপানাসহআশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

বিসর্জনের দিন যান চলাচল নির্বিঘ্ন করার উদ্দেশ্যে প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তায় একমুখী যানচলাচল নিশ্চিত করার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST