৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শেষ সময়ে জমেছে পূজার কেনাকাটা

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ সময়ে পূজারি ও ভক্তদের ব্যস্ততার যেন শেষ নেই। মণ্ডপ সাজানোর পাশাপাশি নিজ নিজ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। রাজশাহী নগরীর বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ার পাশাপাশি বেড়েছে বিক্রি।

শহরের মার্কেট ও শপিংমলে সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষসহ সব বয়সের মানুষ তাদের পছন্দ মতো পোশাক কিনছেন। পাশাপাশি কেনাকাটা করছেন খাবার ও পূজার জিনিসপত্র ছাড়াও উৎসবের সময় সেরা হওয়ার সব অনুষঙ্গ।

জানা গেছে, ০৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে ও গমন করবেন গজ বা হাতিতে। এই বিশেষ ক্ষণের জন্য অপেক্ষার কমতি নেই ভক্ত অনুরাগীদের। তাই পূজার কেনাকাটা করছেন তারা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেডিমেড পোশাকের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণীরা পছন্দের তালিকায় রেখেছেন লাল, কমলা ছাড়াও উজ্জ্বল বাহারি রঙের ও বিভিন্ন ডিজাইনের কামিজ, কুর্তি, গাউন, ঘের দেওয়া জামা। তবে নারীরা কিনছেন জামদানিসহ সফট কাতান, তসর ও সিল্ক শাড়ি। শুধু তাই নয়, অনেকেই কিনছেন জর্জেট শাড়ি ও হাফসিল্ক এবং দেশি তাঁতের শাড়ি। আর পুরুষরা শার্ট, প্যান্টের পাশাপাশি বেশি কিনছেন পাঞ্জাবি।

আরও পড়ুনঃ   বাগমারার ঝিকরায় ভোটের রাজনীতিতে পালাবদল, ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

নগরীর সাহেব বাজারের শাড়ি ব্যবসায়ী রাকিব জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে তাদের বিক্রি ভালো হচ্ছে। নারীরা বেশি শাড়ি কিনছেন। তারা পছন্দ করে কিনছেন দেশি, ইন্ডিয়ান ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। শেষ মুহূর্তে ভিড় বেড়েছে। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সাধারণ ক্রেতারাও আসছেন তাদের দোকানে।

পূজার কেনাকাটা করতে আসা আলুপট্টি এলাকার শ্যামলী রায় বলেন, পূজার কেনাকাটা হয়েছে। তবে অতিথি আপ্যায়নের কেনাকাটা এখনও হয়নি। সেগুলো কেনার পরে প্রসাদের জিনিসপত্র কিনব। এরপরে পরিবারের দু’জন সদস্যের কেনাকাটা বাকি আছে। তাদের পছন্দের পোশাক-স্যান্ডেল, জুয়েলারি কিনতে হবে। শেষে মায়ের জন্য নতুন শাখা, সিঁদুর কিনতে হবে।

এদিকে, স্বাভাবিক সময়ের চেয়ে বিক্রি ভালো বলে জানান বিক্রেতারা। নগরীর সাহেববাজার ছাড়াও নিউমার্কেট এলাকার পোশাক ও সু এর শো-রুমগুলোতে বিক্রি বেড়েছে। শো-রুমগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন অঙ্কের মূল্য ছাড়। ছাড়ে পছন্দের জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে। এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ডিউটিতে থাকাকালীন পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ডিউটি পালন করবে প্রশাসন। অপ্রীতিকর কোনো কিছু পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এছাড়াও আরএমপির তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরএমপির বিভিন্ন নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে।

প্রসঙ্গত, রাজশাহী জেলায় গত বছর ৪৬৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলায় ৩৮৯টি ও মহানগরীতে ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST