৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে হালকা যানবাহন চালকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকা যানবাহনের চালক-শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী জেলা হালকা যান শ্রমিক ইউনিয়ন এ আয়োজন করে।

মানববন্ধন থেকে পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন চালু করা, গ্যাস সিন্ডিকেট বন্ধ করে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, জেলাভিত্তিক গ্যাস বরাদ্দ রাখা, চালকদের সম্মানজনক বেতন-ভাতা, বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং বিনা নোটিশে চালকদের চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি আব্দুস সামাদ, মহানগরের সেক্রেটারি খাইরুল ইসলাম, হালকা যান শ্রমিক ইউনিয়নের কাটাখালী থানা কমিটির আহ্বায়ক চঞ্চল চৌধুরী, রাজপাড়া থানার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক মো. মিলন প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST