৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিক প্রশাসকের নিকট হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারো সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উপলক্ষ্যে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নিকট সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। সোমবার দুপুরে নগরভবনে সচিবের দপ্তরে প্রশাসক মহোদয়ের কাছে সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

আরও পড়ুনঃ   মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহসচিব সমশের আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

উল্লেখ্য, ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে ১ম স্থান অর্জনের সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST