৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা

অনলাইন ডেস্ক : দুর্দশা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার জন্য। গেল কদিনে একমাত্র লিওনেল মেসির ফিরে আসা ছাড়া কোনো খবরই আর্জেন্টিনার ভক্তদের খুশির কারণ হতে পারেনি। অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কোয়াড ঘোষণার পরেই ইনজুরিতে পড়েছিলেন নিকোলাস গঞ্জালেস। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাওলো দিবালা।

সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পাওলো দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচ না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশীর ইনজুরিতে পড়েছেন তিনি। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার।

দিবালার ইনজুরির ঘোষণা একেবারেই আকস্মিক ছিল আর্জেন্টিনার জন্য। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও লা জোয়া পরের দুই ম্যাচে খেলতে পারছেন না এমনটা আগেই জানিয়ে দেয়া হয়েছে জাতীয় দলের পক্ষ থেকে। একই সময়ে লিভারপুলে খেলা আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন ইনজুরির কথা।

আরও পড়ুনঃ   'Somebody threatened to burn the school down'

এর আগে জুভেন্তাসের তারকা নিকো গঞ্জালেসও পড়েছেন ইনজুরিতে। জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না।

এই দুজনের পরিবর্তে স্কোয়াডে কারা আসবেন তা এখন পর্যন্ত নিশ্চিত না। কোচ লিওনেল স্কালোনির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই ম্যাচে ফিফার নিষেধাজ্ঞার কারণে থাকবেন না নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার বদলে জিরোনিমো রুল্লিকে দেখা যাবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না : র‍্যাব মহাপরিচালক

এছাড়া ইনজুরির শঙ্কা আছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়েও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গতকালের ম্যাচে শুরুর একাদশেই ছিলেন এই মিডফিল্ডার। অলরেডদের নাম্বার টেন প্রথমার্ধের শেষেই মাঠ ছেড়ে উঠে যান। পরে নিজেই ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি। পরবর্তীতে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় হাঙ্গেরির তারকা দোমিনিক সবোস্লাই।

ম্যাক অ্যালিস্টারের প্রসঙ্গে ম্যাচ শেষে অলরেড কোচ আর্নে স্লটের মন্তব্য, ‘এই মুহূর্তে তার ইনজুরি কতটা গুরুতর তা বিবেচনা করা আমার জন্য কঠিন।’ তবে আর্জেন্টাইন মিডফিল্ডার গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন তা নিশ্চিত করেছেন এই ডাচ কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST