৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কর্মস্থলে নিরাপত্তার দাবি পদ বঞ্চিত শিক্ষকদের

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্চিত, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের স্বপদে বহালের জন্য প্রজ্ঞাপন জারি ও কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছে পদ বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট।

শনিবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সারা দেশের বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অপমান, অপদস্ত, হেনস্তা ও মারধর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। প্রায় দুই হাজার শিক্ষক পদ-বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন।

তারা বলেন, যেখানে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, সেখানে আজ আমরা নিগৃহীত, নির্যাতিত। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। তারা এই সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ করে এমন নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটিয়েছে যা অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ঘটনা জাতির জন্য এক কলঙ্কিত অধ্যায়।

আরও পড়ুনঃ   কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

শিক্ষকরা বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোমলমতি শিক্ষার্থী ও বহিরাগত দুর্বৃত্ত এমন অনৈতিক, অন্যায় ও মব জাস্টিসের মত বর্বরতার কবলে পড়েছেন স্বপ্ন আয়ের পেশাগত দায়িত্বে থাকা এই শিক্ষকরা। ফলে কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। কেউ চাকরি হারিয়ে, বেতন না পেয়ে, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। কেউবা ঘর-বাড়ি ছেড়ে দূর-দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এমন হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই, বাঁচতে চাই।

আরও পড়ুনঃ   বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

তারা আরও বলেন, প্রতিষ্ঠানসমূহে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটছে। যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পদ-বঞ্চিত শিক্ষকেরা কর্মস্থলে যেতে পারছি না। আমাদের বেতন-ভাতাদি বন্ধ। স্ত্রী-সন্তানাদি নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। দেশব্যাপী শিক্ষক হয়রানি বন্ধ করা হোক। শৃঙ্খলাভঙ্গকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের আনোয়ারুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ, কেকা রায় চৌধুরী, অধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী, মহাদেব চন্দ্র দে, নাজমা বেগম, সিদ্দিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST