৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সার্চ কমিটি নিয়ে আবারও প্রশ্ন

অনলাইন ডেস্ক : ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির দিকে নজর ছিল সবার। পাঁচ সদস্যের সার্চ কমিটি প্রকাশের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষত কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে প্রশ্ন ছিল অনেকের।

কমিটি এক মাস অতিবাহিত হওয়ার পর আরেক সদস্য সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খোদ হকি খেলোয়াড়রাই। আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক।

সার্চ কমিটি গঠন হয়েছে এক মাসের বেশি। এতদিন পর আকস্মিকভাবে সার্চ কমিটির সদস্য ইমরোজকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণ সম্পর্কে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী বলেন, ‘আমরা সার্চ কমিটির কর্মকাণ্ড এক মাস পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি সার্চ কমিটি হকি সংক্রান্ত সভায় কয়েকজনকে ডেকেছেন যা আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। এজন্য আমরা অভিযোগ করছি।’

আরও পড়ুনঃ   আইপিএলের দলগুলো যেভাবে কাড়ি কাড়ি অর্থ আয় করে

সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক।
সার্চ কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় এক সদস্যের কর্মকাণ্ডে বিব্রত হয়ে পরিবর্তন করেছে। আহ্বায়ক নিয়ে প্রশ্ন উঠার পর এখন এক সদস্য নিয়ে অভিযোগ উঠল।

সার্চ কমিটির সভায় এসেছিলেন সাবেক হকি তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশীদ। সভায় তাদেরকে আমন্ত্রণ জানানোতেই মূলত ক্ষোভ অন্য কয়েকজন সাবেকদের। উপদেষ্টা বরাববর দেয়া স্মারকলিপিতে হকির চিরাচরিত ক্লাব রাজনীতিও ইঙ্গিত করেছে।

স্মারকলিপিতে উল্লেখ রয়েছে ,‌ ‘মোহামেডান ও অন্য ক্লাবের কোনো কর্মকর্তাকে সেই সভায় ডাকা হয়নি।’ উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নারী টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে দুবাই রয়েছেন। তাই সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া শামসুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন। আগামী সপ্তাহের রবি-সোমবার উপদেষ্টা-সচিবের সঙ্গে তারা সাক্ষাৎ করে ইমরোজ আহমেদের ওপর অভিযোগের যৌক্তিকতা তুলে ধরবেন।

আরও পড়ুনঃ   সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পাঁচ সদস্যের সার্চ কমিটিতে ফুটবল, ক্রিকেটের অনেক বরেণ্য ব্যক্তিত্ব না থাকলেও সাবেক হকি খেলোয়াড় ইমরোজ রয়েছেন। এ নিয়ে বর্তমান হকি দলের অনেকে সন্তোষ প্রকাশ করলেও এক মাস পর সাবেক কয়েকজন নাখোশ হয়েছে।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধনের ব্যানারে ইমরোজকে আওয়ামী দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি জমা দিতে আসা শহিদুল্লাহ টিটু, হাজী হুমায়ন, আরিফুল হক প্রিন্স যুবলীগের বহিস্কৃত নেতা মমিনুল হক সাঈদের সঙ্গে একই প্যানেলে ফেডারেশনের কমিটিতে নির্বাচন করেছেন।

সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া দাড় করিয়েছে। ইমরোজ আহমেদ সাবেক হকি খেলোয়াড় হওয়ায় হকির কমিটির বিষয়টি তিনি বিশেষভাবে দেখছেন। সেই কমিটি খানিকটা আঁচ করতে পারায় সাবেক হকি খেলোয়াড়দের একাংশের আজকের মানববন্ধন বলে ধারণা অনেকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST