৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে: উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী ৩২ হাজার পূজামণ্ডপে আগামীকাল ৪ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।

তিনি বলেন, প্রতিদিন সব কর্মকর্তা/কর্মচারীকে পূজামণ্ডপ অনুসারে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোস্টার দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও পুলিশের সাথে নাগরিক সমাজ বিপ্লবী ছাত্ররাও থাকবে।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনে উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ।

শারমীন এস মুরশিদ বলেন, কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পূজামণ্ডপের মনিটরিং রিপোর্ট এই কন্ট্রোল রুমে সরবরাহ করা হবে (কন্ট্রোল রুম এর যোগাযোগ নম্বর:১০৯৮)।

এছাড়াও সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থার সদর কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশনা প্রদান করা হয়েছে যা ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এছাড়া সব কর্মকর্তা/কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) পূজাকালীন ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   বিপিএলের টিকিট কালোবাজারি, অভিযুক্ত বিসিবির কার্ডধারী কর্মীরা!

সচিব নাজমা মোবারেক বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় মহিলা সংস্থা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (৬টি উপজেলা) উপজেলা কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার, তথ্য সেবা কর্মকর্তা ও তথ্য সেবা সহকারী, ফিল্ড সুপারভাইজার ও জেন্ডার প্রোমোটার, প্রশিক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষক, স্বেচ্ছাসেবী সমিতিসমূহের প্রতিনিধিসহ সর্বমোট ২৭ হাজার ৮২৮ জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৮৯টি অফিস রয়েছে। এছাড়াও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণোদিত হয়ে পূজামণ্ডপে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST