২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের সংস্কারে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এতথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর কয়েকদিনের মাথায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন ইতালির রাষ্ট্রদূত।
তাদের বৈঠকে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশের সংস্কার ইস্যু প্রাধান্য পেয়েছে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে আনুষ্ঠানিকভাবে অভিবাসনের আহ্বান জানান।
তার এ আহ্বানের পরিপ্রেক্ষিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।
আজকের বৈঠকে রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও ভালো নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।
ইতালির রাষ্ট্রদূত অন্তর্র্বতী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশের সংস্কারে ইতালির সহযোগিতার প্রস্তাব দেন।
তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এটি করে থাকে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই প্রত্যাবর্তন হবে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার।
তিনি বলেন, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে (ব্যালেতে নাচ, মূকাভিনয়, অভিনয় এবং সঙ্গীতের সমন্বয়ে শিল্প সৃষ্টি করা হয়) আয়োজন করবে। তথ্যসুত্র: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST