১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

এমবাপ্পের হ্যাট্রিকে পিএসজির বড় জয়

অনলাইন ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে যেন থামানোই যাচ্ছেনা। কাল পিএসজির হয়ে হ্যাট্রিক করেছেন এই ফরাসি অধিনায়ক। আর এতেই লিগ ওয়ানে মন্টেপিলিয়ারকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষ স্থান ধরে রেখেছে প্যারিসের জায়ান্টরা। এ্যাওয়ে ম্যাচটিতে ভিটিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের মাঝামাঝিতে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন।

কিন্তু বিরতির আগে আরনাড নরডিন ও তেজি সাভানিয়ারের পেনাল্টির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। কিন্তু এরপর আর পিএসজিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বিরতির পরপরই আবারো এমবাপ্পের গোলে এগিয়ে যায় সফরকারীরা। লি ক্যাং-ইনের সাফল্যে চতুর্থ গোল পায় পিএসজি। এরপর এমবাপ্পে হ্যাট্রিক পূরণ করেন। ম্যাচের শেষ ভাগে নুনো মেনডেস আরো এক গোল দিয়েছেন। এর মাধ্যমে লুইস এনরিকের দল লিগ ওয়ানে টানা তিন ম্যাচে ড্রয়ের ধারা থেকে বেরিয়ে এলো। সেপ্টেম্বরের পর থেকে লিগে এখনো অপরাজিত রয়েছে পিএসজি।
পিএসজির নিকটতম চ্যালেঞ্জার্স ব্রেস্ট লিলির সাথে ১-১ গোলে ড্র করায় লিগ টেবিলে ১২ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করেছে প্যারিসের জায়ান্টরা। মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি রয়েছে। গত ১২ মৌসুমে এটি পিএসজির ১০ম শিরোপা হবে।

আরও পড়ুনঃ   চারঘাটে গরুসহ ট্রাক ফেলে পালালো চোর

ফেব্রুয়ারিতে মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর কালই প্রথমবারের মত লিগে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। মৌসুমে এটি তার তৃতীয় হ্যাট্রিক। এবারের মৌসুমে লিগে ২৪ ও সব মিলিয়ে ৩৮ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

এনরিকে বলেছেন, ‘এমবাপ্পে সত্যিই বিশেষ এক খেলোয়াড়। যতটা সম্ভব আমরা তাকে কাজে লাগাতে চাই। যতক্ষন তাকে পাবো সেই সময়টা ধরে রাখতে চাই। যখন সে থাকবে না তখনো যাতে আমরা ধারাবাকিহতা ধরে রাখতে পারি সেই চেস্টাও এখন থেকেই করতে হবে।’

কাল ম্যাচে একমাত্র ব্যর্থতা ছিল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাবার পর বিরতির আগে প্রতিপক্ষকে সমতার সুযোগ করে দেয়া। বিশেষ করে ডানিলো পেরেইরার শর্ট ব্যাক পাস থেকে টানড়াই কোলিবালিকে ফাউল করে পেনাল্টি উপহার দিয়েছেন পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা, অযথা এই ফাউলে ডোনারুমাকে হলুদ কার্ডও দেখতে হয়েছে।

এই পরাজয়ে রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে রয়েছে মন্টিপিলিয়ার।
আরেক ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াইয়ে থাকা দুই দল লিলি ও ব্রেস্ট কেউ কাউকে পরাস্ত করতে পারেনি। কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের দুর্দান্ত গোলে লিলি এগিয় যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে গোল উপহার দেন ডেভিড। সব ধরনের প্রতিযোগিতায় এটি ডেভিডের ২২তম গোল। শেষ ৯টি লিগ ওয়ান ম্যাচে ২৪ বছর বয়সী ডেভিড ১০ গোল করেছেন। লিগে তিনি ১৫ গোল করেছেন। এ পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার চেয়ে শুধুমাত্র এমবাপ্পে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ   রাবিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

যদিও তার এই গোল দলের জয়ের জন্য যথেষ্ট ছিলনা। ৭৯ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার মার্টিন সাট্রিয়ানোর গোলে ব্রেস্ট সমতায় ফিরে। এই ড্রয়ে এখনো দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রেস্ট।
ঘরের মাঠে লোরিয়েন্টকে হারাতে পারলে ব্রেস্টকে ছাড়িয়ে উপরে ওঠার সুযোগ ছিল মোনাকোর সামনে। কিন্তু ২-২ গোলের ড্রয়ে তাদের কপাল পুড়েছে। ৯৫ মিনিটে ধুকতে থাকা লোরিয়েন্টের হয়ে সমতাসূচক গোলটি করেনে টিমোয়ে বাকাইয়োকো।

লিলির থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে মোনাকো। লিগের শীর্ষ তিন দল সরাসরি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করবে। চতুর্থ দল তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পাবে।

দিনের আরেক ম্যাচে মার্সেইকে ২-০ গোলে পরাজিত করে ইউরোপে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে রেনে। দুই দলই এখন ইউরোপীয়ান শেষ স্থানটির থেকে তিন পয়েন্ট দুরে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST