৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধি: ২০১৮ সালে নির্বাচনী প্রচারণায় নাটোরের নলডাঙ্গায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়িবহরে হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৭৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আব্দুর রহিম শেখ নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান। এর আগে রোববার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানান ওসি।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাবি অধ্যাপক মুসতাক আহমেদকে অব্যাহতি

এজাহারে উল্লিখিত অন্য আসামিরা হলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান লিটন প্রমুখ। মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও নির্বাচনে প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি পথসভা করার উদ্দ্যেশে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। উপজেলার ত্রিমোহনী পৌঁছালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামিরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তার ডান হাত ভেঙে গুরুতর আহত হন। সেইসঙ্গে ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করে আসামিরা।

আরও পড়ুনঃ   বাগমারায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ২০১৮ সালের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৭৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি আমরা তদন্ত করছি। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST