২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকোর এসআর আটক

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পনির টেরিটরি এসআরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসাইন। শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে স্থানীয় ছাত্র-জনতা।
স্থানীয়রা জানান, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এই চক্রটি মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা জেলায় উৎপাদিত নকল আকিজ বিড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পনির টেরিটরি এসআর দেলোয়ার হোসাইনকে আটক করে স্থানীয় ছাত্র-জনতা। এসময় সিএনজি থেকে দুই লক্ষ (২,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়।
ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে লিখিত অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয় এবং জব্দকৃত নকল আকিজ বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ছাত্র-জনতা।
লিখিত অঙ্গিকারনামায় উল্লেখ করা হয়, আমি দেলোয়ার হোছাইন, পিতা-মো: হোছাইন, মাতা-মনোয়ার বেগম। সাং-দ: লম্বরী, ইউনিয়ন- টেকনাফ সদর, উপজেলা- টেকনাফ, জেলা- কক্সবাজার। আমি দীর্ঘদিন যাবত নকল আকিজ বিড়ি বিক্রয়ের সাথে জড়িত। বর্তমানে আমি আবুল খায়ের ট্যোবাকো কোম্পানিতে টেকনাফ টেরীটরীতে এস আর পদে কর্মরত আছি। আমি ১৩/০৯/২০২৪ এবং ১৬/০৯/২০২৪ ইং তারিখে কিছু বিড়ি এনে টেকনাফের বিভিন্ন দোকানে দিয়েছি। ২৭/০৯/২০২৪ তারিখে ২,০০,০০০ (দুই লাখ) নকল আকিজ বিড়ি নিয়ে আসি। টেকনাফের আবুল খায়ের কোম্পানির (মেরিজ কোম্পানির) টি এস ও মো: এখলাছুর রহমান সহ আরো ৩ জন এস আর সাইফুল রবিউল, আবছার ও ইউনুছ জড়িত আছে। নকল বিড়ি গুলো আমি মেহেরপুর জেলার মো: সাগর মোবাইল-(০১৭৬৭-৬১০২৫৫) হতে এস এ পরিবহন এর মাধ্যমে কক্সবাজার নিয়ে আসি এবং কক্সবাজার এস এ পরিবহন থেকে সি এন জির মাধ্যমে টেকনাফের বড় হোলসেল দোকানে সরবরাহ করে থাকি। ২৭/০৯/২০২৪ ইং তারিখে ২০০০০০ (দুই লাখ) নকল আকিজ বিড়ি নিয়ে টেকনাফ যাওয়ার সময় বালুখালী রোহিঙ্গা বাজারে ধরা পড়ি। নকল আকিজ বিড়িগুলো আমি নিজ হাতে জনসম্মুখে পুড়িয়ে ফেলি।
আমি অঙ্গীকার করছি যে টেকনাফ এরিয়া হতে সকল নকল আকিজ বিড়ি তুলে টেকনাফ লোকাল এরিয়ায় জমা দেব। ভবিষ্যতে নকল বিড়ি বিক্রি করব না এবং টেকনাফ এরিয়াতে নকল আকিজ বিড়ি বিক্রেতাদের ধরিয়ে দেব। যদি ভবিষ্যতে নকল বিড়ি বিক্রি করি তাহলে আইন অনুযায়ী যে শাস্তি দিবে তা মেনে নিতে বাধ্য থাকব।
আমি এই অঙ্গিকার করছি যে, টেকনাফের যে সকল দোকানে নকল আকিজ বিড়ি সরবরাহ করেছি সে সকল দোকান হতে আগামী ৩ দিনের ভিতরে সমস্ত নকল আকিজ বিড়ি তুলে নিয়ে নিজ হাতে জনসম্মুখে পুড়িয়ে দিব। যদি ৩ দিনের ভিতরে নকল আকিজ বিড়ি তুলতে ব্যর্থ হয় তাহলে অভিযুক্ত সবাইকে মামলায় আসামী হিসাবে অন্তর্ভূক্ত করা হবে।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST