২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছিল আর্জেন্টিনা। এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে আলবিসেলেস্তেরা।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আলবিসেলেস্তেদের হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত খেলায় ম্যাচসেরার পুরস্কার উঠে মাতিয়াস রোসার হাতে। অন্যদিকে এই হারের ফলে ফুটসাল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিলো ক্রোয়েশিয়া।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

গ্রুপপর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দেয় আর্জেন্টিনা ফুটসাল দল। গ্রুপপর্বে আফগানদের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দু’ম্যাচে দাপট দেখিয়েছে তারা।

গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায়। তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ৯-৫ গোলের জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে দলটি।

আরও পড়ুনঃ   সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাজাখস্তানকে পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ সেপ্টেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST