২৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

অনলাইন ডেস্ক : চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।

কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেইজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমড়ে আঘাতের শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ   জালিয়াতি করে বিআইসিএমে চাকরি বাগানো ড. তারেকের পদত্যাগ

একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সেসময় তার পাশে দেখা গিয়েছিল।

অবশ্য রবির এই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা কয়েকজন পুলিশ সদস্য। এরইমাঝে প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে বিস্তারিত কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে একাধিক স্থানীয় গণমাধ্যম। তাদের ভাষ্য, ডিহাইড্রেশন বা পানিশূন্যতার কারণেই এমন পরিস্থিতি হয়েছিল তার।

আরও পড়ুনঃ   আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

এদিকে, মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। আলোকসল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST