২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামী বয়সে ছোট, বিচ্ছেদ চেয়ে আদালতে গেলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : গত কয়েক মাস ধরে একের পর এক বিচ্ছেদের খবর উঠে আসছে ভারতের রুপালি পর্দার দুনিয়ায়। এবার বিচ্ছেদের পথে হাঁটছেন হিন্দি সিনেমার অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। সূত্রের খবর, বিয়ের আট বছর পর স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে যেতে চলেছেন ‘রঙ্গিলা-গার্ল’ খ্যাত এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, একেতো ভিন্ন ধর্মে বিবাহ, তার ওপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপান-উতোর ছিল তাদের।

আরও পড়ুনঃ   জন্মদিনকে ঘিরে আবেগঘন পোস্ট নুসরাতের

জানা গেছে, এই বিচ্ছেদ কোনো আপোশে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে।

২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। ভিন্ন ধর্মে বিবাহ ও বয়সের পার্থক্য থাকায় খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

নব্বই দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তার জনপ্রিয়তার ধারে কাছে কোনও দিন আসেননি মহসিন। যদিও প্রাথমিক ভাব রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মিরি যুবক।

আরও পড়ুনঃ   বয়কটের প্রভাব পড়ছে, মানুষ আমাকে ভুল বুঝছে : অমি

২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST