২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হত্যার পর বাঁশের সঙ্গে লাশ বেঁধে ডুবিয়ে রাখা হয় পুকুরে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় হত্যার পর এক কৃষকের লাশ বাঁশের সঙ্গে বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে বাঁশসহ সেই লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ বুধবার দুপুরে পবার মদনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মো. দুলাল (৪৫)। তাঁর বাড়ি মদনহাটি গ্রামে। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের এক পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ‘এমপির প্রভাবে’ ভোটের দুই দিন আগে সরে দাঁড়ালেন ওহিদুজ্জামান

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হত্যার পর বাঁশের সঙ্গে বেঁধে লাশ পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে সেটি ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুনঃ   নাটোরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১০

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৬

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৭

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৮

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৯

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST