শিরোনামঃ স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার   |   মোহাম্মদপুর ট্র্যাজেডি : নাটোরে পৌঁছল মা-মেয়ের মরদেহ   |   পবায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   |   আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে রেল   |   ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা   |   রোকেয়া দিবস আজ   |   আমিরুলের হ্যাটট্রিকে চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ   |   বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের   |   ‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’   |   আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে বাংলাদেশ যুবাদের ড্র   |   ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে সৌদিতে   |   ভিডিও: সৌদিতে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস   |   যশোরে মহিলা আ’লীগের আলোচিত নেত্রী মহুয়া আটক   |   সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ৪১৯ টন পেঁয়াজ   |   জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা   |   আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার   |   সংসদ নির্বাচন: ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি   |   নাটোরে গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা   |   বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর   |   রাজশাহীতে মাইক্রোবাস চাপায় এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ   |   পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড   |   বাঘায় তিন স্থানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই : জনমনে আতঙ্ক   |   গোদাগাড়ীতে শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে   |   “সৎ ও যোগ্য নেতৃত্বই জাতির নিরাপদ ভরসা”- অধ্যাপক আবুল কালাম আজাদ   |   বাগমারায় রিক্সা ভ্যান অটোচালক দলের কর্মীসমাবেশ ও দোয়া মাহফিল   |   এনসিপি রাজশাহী জেলা কমিটি পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন   |   মোহনপুরে নতুন ইউএনও ফাহিমা বিনতে আখতার   |   আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত   |   উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা   |   আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার   |  
kabir
24 Septembertember 2024, 6:36 pm
Online version

রাবিতে নবীন শিক্ষার্থীকে মানসিক হয়রানির অভিযোগ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মধ্যরাতে মানসিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। হয়রানির পাশাপাশি ওই শিক্ষার্থীকে শিবির ডেকে নিয়ে এসে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস এবং একই বিভাগের দ্বিতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাবিল।

গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুরের লেবুবাগান এলাকার ‘বিশ্বাস ম্যানসন’ ছাত্রাবাসে মোহাম্মদ রকি মানসিক নির্যাতন, হয়রানি ও হুমকির শিকার হন। তিনি গতকাল রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

অভিযোগপত্রে মোহাম্মদ রকি উল্লেখ করেছেন, ‘আমি মোহাম্মদ রকি গতকাল রোববার রাত পৌনে ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত মানসিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। ‘‘বিশ্বাস ম্যানসন’’ ছাত্রাবাসের ২০১ ও ২০৫ নম্বর রুমের দুজন শিক্ষার্থী গতকাল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমার কক্ষে আসেন। শুরুতেই তাঁরা আমাকে নানা রকম বিব্রতকর প্রশ্ন করেন। ফলে আমি মানসিকভাবে বিপর্যস্ত হই। কথাবার্তার একপর্যায়ে তাঁরা আমাকে বলেন, ‘‘তোকে হলের গেস্টরুমে নিয়ে যাব, গেস্টরুমে নিয়ে গিয়ে তোকে আদর-আপ্যায়ন করব।” এরপর তাঁরা বলেন, ‘‘শেষবারের মতো তোর মাকে কল দে, কল দিয়ে বলবি আর কোনো দিন দেখা না-ও হতে পারে, আমি কোনো ভুল করলে, আমাকে মাফ করে দিও।” একপর্যায়ে তারা বলেন, ‘‘আবরার ফাহাদকে কীভাবে মারা হয়েছিল জানিস?” আমি বলি, “জ্বি ভাই, পিটায়ে মারা হয়েছিল।” তারপর তাঁরা বলেন, ‘‘তোকে এভাবে মারলে তখন কী করবি?” তারপর আমি চুপ থাকি।’

অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, ‘তারা হুমকি দিয়ে বারবার আমাকে হলের গেস্টরুমে যেতে বলেন। আমি যেতে অস্বীকৃতি জানালে তাঁরা আমাকে বলেন, ‘‘তুই যদি হলের গেস্টরুমে যেতে না চাস, তাহলে মেসে শিবির ডেকে নিয়ে এসে তোকে মারব।” এরপর তাঁরা আমাকে বলেন, ‘‘তোর রুমমেটদের সেমিস্টার ফাইনাল ৭ তারিখে শেষ হবে। ৮ তারিখ রাতে তোর সঙ্গে আমরা পার্টি দেব।” এরপর তারা আনুমানিক রাত দেড়টার দিকে রুম থেকে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ রকি আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার তিনি মেসে উঠেছেন। এর মধ্যে একবার মেসে অবস্থানরত সবার কক্ষে গিয়ে পরিচিত হয়ে এসেছিলেন। এরপর রোববার রাতে ওই দুজন তাঁর কক্ষে এসে নানাভাবে হুমকি দেন এবং হয়রানি করেন। তাঁর বিশ্ববিদ্যালয়জীবন কেবল শুরু, এ ঘটনা তিনি ভুলতে পারছেন না। ওই দিন রাতেও ঘুমাতে পারেননি। এ রকম ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে, সে জন্য তিনি অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দপ্তরে অভিযোগপত্র দেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের দেখা হয়। এ সময় ক্যাম্পাসে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা শুনে তিনি ওই শিক্ষার্থীকে বলেন, ‘ঘাবড়ানোর কিছু নাই। আমরা আছি। এগুলো আমরা বরদাস্ত করব না।’

পরে অভিযোগপত্র দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রফিকুল ইসলাম ও মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন। একপর্যায়ে খোঁজ-খবর নিয়ে অভিযুক্ত দুজন শিক্ষার্থী ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিহুর রহমানকে প্রক্টর দপ্তরে ডেকে আনা হয়।

পরে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। উপস্থিত বিভাগের শিক্ষককে এ ব্যাপারে তাদের একাডেমিক কমিটির সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয় এবং অভিযুক্ত দুজনকে তাঁর হেফাজতে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল বলেন, ‘আমার ইচ্ছার বিরুদ্ধে বিভাগের বড় ভাই ওই ছেলের কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে বড় ভাই রকির সঙ্গে মজা করেন। কিন্তু আমি সে রকম ইনফ্লুয়েন্স করি নাই। কোনো রকম শিবির কথাবার্তা, মারা বা অত্যাচার করা হয়নি। তবে আবরার ফাহাদের বিষয়টি উদাহরণ হিসেবে দেখিয়ে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারামারি এসব চলে না। এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়লে আমাদের জানাবি। এরপর আমরা কক্ষ থেকে বের হয়ে যাই। কিন্তু সে বিষয়টা অন্যভাবে নিয়েছে।’

অভিযুক্ত আরেক শিক্ষার্থী অন্তর বিশ্বাস বলেন, ‘তার সঙ্গে (রকি) খুবই সাধারণভাবে কথা হয়েছে। কিন্তু বিষয়টা সে যেভাবে উপস্থাপন করেছে, সেভাবে হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল তাঁর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা। কিন্তু ব্যাপারটা এত দূর চলে যাবে, বুঝতে পারিনি। শিবিরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আবরার ফাহাদের বিষয়টি উদাহরণ হিসেবে দেখিয়ে বলেছি, তাঁর সঙ্গে যেটা ঘটেছে ওটা র‍্যাগিং কিন্তু তোমার সঙ্গে যা হচ্ছে, এটাকে তুমি র‍্যাগিং হিসেবে নিও না। তবে মাকে ফোন দেওয়ার বিষয়টা তাঁকে বলা হয়েছে। একটা ফরমাল সম্পর্ক করার জন্য বলেছিলাম।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একজন নতুন শিক্ষার্থীকে যেভাবে র‍্যাগিং দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা শিক্ষক হিসেবে এ বিষয়গুলো কখনোই প্রশ্রয় দিতে পারি না। অভিযুক্তদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগই করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি যেভাবে নিশ্চিত করা যায়, আমরা সে চেষ্টাই করব। ভুক্তভোগীর অভিযোগ ও অভিযুক্তদের স্বীকারোক্তির তথ্যগুলো আমরা অভিযুক্ত শিক্ষার্থীর বিভাগে পাঠাব। বিভাগীয় একাডেমিক কমিটি একটা সুপারিশমালা তৈরি করে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে পেশ করবে। সেই অনুযায়ী শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেবে।’

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

1

মোহাম্মদপুর ট্র্যাজেডি : নাটোরে পৌঁছল মা-মেয়ের মরদেহ

2

পবায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

3

আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে রেল

4

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

5

রোকেয়া দিবস আজ

6

আমিরুলের হ্যাটট্রিকে চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

7

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

8

‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’

9

আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে বাংলাদেশ যুবাদের ড্র

10

ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে সৌদিতে

11

ভিডিও: সৌদিতে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস

12

যশোরে মহিলা আ’লীগের আলোচিত নেত্রী মহুয়া আটক

13

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ৪১৯ টন পেঁয়াজ

14

জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

15

আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার

16

সংসদ নির্বাচন: ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি

17

নাটোরে গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

18

বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

19

রাজশাহীতে মাইক্রোবাস চাপায় এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

20

Design & Developed by: BD IT HOST