২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুইবার লিড নিয়েও জিততে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ফিফা র‍্যাংকিংয়ে গুয়ামের অবস্থান ২০৪। সেই গুয়ামের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে বাংলাদেশ আজ ভিয়েতনামে ড্র করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের।

ম্যাচের শুরুতে বাংলাদেশ লিড নেয়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। প্রথমার্ধ সেই লিডেই শেষ হয়। ৭৫ মিনিটে গুয়াম ম্যাচে সমতা আনে। এরপর ৮৯ মিনিটে বাংলাদেশের মইন গোল করলে আবারো লিড পায়। ইনজুরি সময়ে পুনরায় সমতা আনে গুয়াম।

দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হক হতাশাই ব্যক্ত করেছেন। তিনি পয়েন্ট হারানোর কারণ নিয়ে বলেন, ‘প্রথমে গোল পাওয়ার পর ছেলেরা ম্যাচটা সহজভাবে নিয়েছে। সেটাই মূলত কাল হয়েছেি’

আরও পড়ুনঃ   গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

অনূর্ধ্ব-২০ পর্যায়ে পরিপক্বকতার অভাব থাকতেই পারে। সেখানেই মূলত কোচদের কাজ করতে হয়। দল হয়ে উঠতে না পারার ব্যর্থতা কোচ মারুফ অবশ্য নিয়েছেন, ‘একটা টিম হয়ে খেলতে হয়। সেটার অভাব ছিল। এটা আমার ব্যর্থতা আমি তাদের কোচ হিসেবে বুঝাতে পারিনি।’

বাংলাদেশ সপ্তাহ তিনেক আগে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে দুর্দান্ত টিম পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে। তিন সপ্তাহ পর এশিয়ান মঞ্চে ভিন্ন পরিস্থিতির সম্মুখীন। বাংলাদেশের ফুটবলের বাস্তবতা বেশ ভালোমতোই টের পাচ্ছেন কোচ ও ফুটবলাররা। তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইচ্ছে ত্যাগ করেছেন কোচ, ‘আসলে এই পরিস্থিতি থেকে এখন আর মূল পর্বে খেলা সম্ভব নয়। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে টুর্নামেন্টের তৃতীয় পটে থাকার চেষ্টা করতে হবে।’

আরও পড়ুনঃ   এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করল। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচ ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে। ভুটান গুয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST